কবিতা

যুনি পাং হোচপানা তর

1 মিনিট পাঠ

যুনি পাং হোচপানা তর,

থক'দে যায় মর ভাঙাঁঘর।

নাজি উদন হুজি ধান গজাউন,

মর হাঙাঁড়া হক'পা জুম ছ'আনর।

ভুজিলে চিত জুড়ায় পরান,

উম ওই উদে ভাঙাঁ ঘরান।

বারিজে লামি এজে পিত্থিমীত,

ন' থায় হরান, ন' থায় হরান।

পিবির পিবির বুইয়ার এজে,

পেক ডগরন গাজে গাজে।

ফুলে-ফলে ভরি উদে মনর জুম,

যুনি তর হোচপানা পেলে আওজে।

ঘুর আঙুঁচ্যার নিবুলী হেনত,

নীজি রেদর তারুম বনত।

লামি এজে পুন্নিমা চান,

তর হোচপানা আভা যুনি পড়ে এ মনত।

যুনি পাং হোচপানা তর,

ন' লাগে ঝড়, ন' লাগে দর।

কাক্কাবাচ্যা হরানতও ভিজে,

ভাঙাঁচাঙাঁ, এ্যলাফেলা এ পরান ঘর।

কবিতা সংগ্রহে ফিরে যান