কবিতা
নুও বোই
লেঘা ন' পাল্লে মেল্যা কান্,...
আন্ধার জিংহানি।
চিঝিরে শিঘেম্ লেঘা - পড়া,
ন' থোক্ ভাত্-পানি।
ভাত্ লাক্ পেলে জুরিবোং,
বেজোর রাদাঁবো নেজা।
নুও ছিলুম্, তুমবাচ্ তেল্,
কাবোচ্-কলম্ হঝা।
ইমিল্যে পেল' নুও বোই,
ইক্কুলোত্ যেব' হিঙিঁরি?
ঠেঙঁত্ ন' থেলে বোজ্জোদা,
আধত্ ন' থেলে বাঙুঁরী!
১৬/০১/২০১৭ইং