কবিতা
মোন্ বগা
চৈত্-বৈজাখ্যে গল্ল' বান্।
ইজে - মাজে পেলাক্ থান্।
গজ্জা ভুইয়ত্ নাল্ আহত্যা।
মাজ্ উজাদন্ সুরঘাত্যা।
ভুজি যিয়ে তোন্ তোগা।
ভুইয়ত্ দেখকেগোই মোন্ বগা।
আড়ুং নলা, লাম্বা ঠুঠ।
মাজ্ গিলদন্ ঘুঙুঁত্ ঘুঙুঁত্।
12/03/2017
পাজন্ তোনোত্ হি দিবং???
চৈত্ মাস্যা তোনো রাত্,
জুমোত্ ন' মিলে তোনপাত্।
এক সাজ্ হেলে এক সাজ্ চিদে।
আমিজে ভুজির হবালদ্ আধ্!
ইজুরো মাধাদি হোগিয়া গাজ্,
গুলো ধরন্ বার' মাস্।
হদক্ হে পারে ঘুজি ঘুজি,
হিয়েত্তুন্ নিগিলে হোগিয়া বাচ্!
দাধাত্তুন্ এচ্যে উত্তে গঙ্,
হত্তে, গাচ্ছো গোজ্জে দ্যঙ্।
ভুজি হয়ধি, বিঝু এজের......
পাজন্ তোনোত্ হি দিবং???
16/03/2017