বাচ্ছুরি রেসিপি
ঘড়া বাচ্ছুরি ছাস দলা।
রান্যাঁ বেগুন্নোই একপল্লা।
কুদি দিবে পাহ'উড়ে।
উঝিপানি নিয়িরে।
সিঝি এলে বেজগুরি।
সিদোলো পানি পহনগুরি।
বেগুনো কড়াউন ঝাবে দিস।
পুনে-মাধায় আগুন দিস।
যুনি দি পারজ এক্কা ফুজিঁ।
তুমবাচ পেবে সিংবাগাত বুজি।
জুরোয় পারা বাড়ি থোচ।
সোত ন' অলে মরে হোচ।
১৬/০৫/২০১৭
কামানি রুয়ে
কামানি রুয়ে ভেদের চেদের,
দেবাবো ধুজ্জে দর।
ঘুমান অয়ে বিনি আধা,
এক্কু লেজায় পহর।
লেদা লেদা ওলোন সাল,
বানি মরা কেমানি।
দুরোদুরি মোনো পথ,
বাঝি রুয়ে কামানি।
ঝাড়ত রুয়ে আগা পাদা,
কিলোই ভাতমজা।
তেরতেচ্যা ঝড়ত আধা মাদি,
কেনে ধান কুজা।
বৈজাখ জেতমাস ফুরেই যার,
জুমান নঅ অয় কারন্দি।
আধা মাদি তাগলত বাঝি,
ধানুন পড়ন্দোই বাড়েন্দি।
১৭/০৫/২০১৭
আয় তুঙ্গোবী
আয় তুঙ্গোবী আমাইদু,...
দলা খারা ওই।
মাট্যা ঘরত চানা জগা,
মেত্তল মেত্তল বোই।
মামায়ো নেই বাবায়ো নেই,
যিয়ন দুখকামত।
ঘর চুগিবো থে পাং মুই,
বেল্যা মাধানত্।
আমা ঘরান ভাঙাঁচাঙাঁ,
কম্বা কম্বা ছের।
কুগুরে খেলেগোই মিজেলানি,
মাহত্তুন খেপেম মের।
চিক্কো পুদিরে লুক্কি পুদিরে,
বেক্কুন ডাগি আন।
সাত ভেইয়্যা, একবোন সাজিবং,
দুলোহুমোরী সান।
রুয়ো বাজত দুলোন টাঙেঁ,
দুলিবং দুলোনত।
মৌঁইয়্যা হুদোত, কাট্টোল খারা,
খেলিবং উদোনত।
তুই য়েস লূঃদি ধুরি,
ঝনাত ঝনাত গুরি।
আমি থেবং মৌঁইয়্যা হুদোত,
ভাতজরা বানদি ধুরি।
পাগানা কাট্টোল পাড়িস তুই,
রাজার উগুমে।
আমি থেবং কাট্টোল ওইনে,
কমরত ধুরিনে।
নুও বো, নুও জামে সাজিবং,
বিগিদি বিগিদি।
তুই ওচ মর রাধামন,
মুই ওম তর ধনপুদি।
১৯/০৫/২০১৭