কবিতা

বেগেনা

1 মিনিট পাঠ

শিরা থেলেনা গুত্যা থেদ'

চোখ থেলে দেগানা।

যিবে পেঠ সিবেই শিরা,

আলাজে আমি বেগেনা।

বেক্কান পেদা, গুত্যা নেই,

চিগোন এক্কান লেজ।

আজাবের ন'হায় এ ধক্কান্দোই,

হত্তমান চেদেই বেশ।

কুয়োত জন্ম, কুয়োত থেই,

কুয়োবো ভাবী পিত্থিমী।

আর' ভাবী এঞ্জান জনম,

দান' ফলর পারমী।

যুনি ভাবীদং কুয়োবো দ'

পিত্থিমীর এক্কান অংশ।

পাল্লঙুঁনদে নোনে উদ্ধার গুরি,

জাত, কুল, বংশ.....

৩০/০৭/২০১৭

কলিয়ে ভরমেল' পিত্থিমী

জুমোত ন' অয় আর ঘুচ্যে-সুধো,...

ভুইয়ত ন' অয় ধান।

আদা, ওলোদ, ধুন্দো, মুরিচ,

পান' বরত পান।

ছড়াত ন' মিলন মাছ হাঙাঁড়া,

মুড়োত ন' মিলে তোন।

সিত্তুন মংঘাহ্ জিনিস পাদি,

মিজেল, মুরিচ, রোন।

রাত পুড়ি যার দয়্যাঁ মেইয়্যাঁ,

আলগা আলগা ভাপ।

মুওর কধান অন্তরত নেই,

যুদো যুদো ছাপ।

বিস্বেস নেইয়ার বাবে পুদে,

মায় ঝিয়র মনানিত।

সুদিন মাধান লুগেই গেল।

হেনে চলানা জিংকানিত।

কলিয়ে ভরমেল' পিত্থিমী,

ইক্কে আমি হুদু থেই?

আদাম্যা পাড়াল্যা দুরোত থ'

নেগে-মোগে বিস্বেস নেই!

০৫/০৮/২০১৭

অফিস পাড়া

তুমি থাগ' অফিস পাড়াত,

খাদি ন দো বুগোত।

আওজে হোবার জাদর ভাচ,

মাত ন' ফুদে মুয়োত।

অফিস পাড়াত শিক্ষিতো ভাচ,

Still মাজ্যা হধা।

আরে ফেলাদন আজল মাত,

জের' তম্বায়ুন গদা।

পুও ছাবালোই ললজ পলজ,

মা'বো থায় ঘরত।

শিঘেয়, পড়ায় মুঞ্জোক্কা গুরি,

পুও লোই করত।

মা'য় ন' কলে জাদর ভাচ,

পুওয় হুত্তুন কবঅ।

মা'য় ন' দেগেলে উড়ি, পিনি,

ঝিয়ে হুত্তুন দেবঅ।

একজুর গুরি পিনোন, খাদি,

শো'কেসত থায়।

৯ই আগষ্টত সেলফি মাত্তে,

লাগে কেনেত্যেয়।

উপজাতি কলে রাগ জ্বলচ,

আ ক্ষুদ্রনৃগোষ্টি।

মাজারা তর কি আঘে কধে,

হোলাস আদিবাসী???

১০/০৮/২০১৭

কবিতা সংগ্রহে ফিরে যান