কবিতা

দুগোর শালগরা

1 মিনিট পাঠ

ইদু আঘি দচ ঘর,

উদু আঘি পাচ ঘর।

দেজ তারার মাদি তারার,

এক্কানও নয় আমনর।

রাজা আঘে রেজ্য নেই,

পড়া হোবাল্যে জুম্ম ভেই।

ইক্কো শিলত ইক্কো হাঙাঁড়া।

উত্তিপুত্তি হিচ্ছু নেই।

মরা ফেদেরা তিন্নো ভেই,

কারর লাগত কিয়য় নেই।

কেজাহেচ্যা রেনারেন্যাঁ,

হুচ্ছো দেলেও কাবি যেই।

ইক্কো হয়ধি বেশ গরর,

ইক্কো হয়ধি ফরফরর।

তারা হধানি বেক্কানি অয়,

এক্কানও নয় আমনর।

আগে এলং হধক সুগোত,

আঝি, রংধং নিত্য মুয়োত।

ইক্কে ভাজে, রেদে দিনে,

কালা ধুমো নিত্য চোগোত!

কিয়য় বান্ধন বিল্ডিং ঘর,

হধক হুজি চ্যে মনানর।

পিত্থিমীত হিচ্ছু ন' বাজে,

যুনি আভা পড়ে আগুনর!

আমি ম'লে হুগুর মরা,

তারা ম'লে আদাম পোড়া।

দুগে দুগে পরান ঘরত,

মনত বানিলো শালগরা!

০৯/০৮/২০১৭

পাচ পিড়ি

কবিতা সংগ্রহে ফিরে যান