নাঙ্ নেই
ছ'কুড়ি ঘরত্,
সাতকুড়ি নেতা।
কার' কধা নয় লাদাপাদা।
যেন্, পাজন্ তোনোত্,
শুগুনো মাছ্।
ঘরে ঘরে বিঝু চলের,
সুদিন্ বারমাস্।
রম'চক্র ভেদ্ ধুরি!
কধা চলে দাত্ ভিরি!
মুরে মুরে আইপাই।
গাচ্ছো কাবিবে কুড়োলে ;
কুড়োলে নে'নাহ্ আগারে?
জাদ' মাধা জাদে খার।
ইক্কো কয়ধি এদুংনাহি?
ইক্কো কয়ধি থোক্।
গ' গ' নিত্য সাঙুদোর্!
রাণীমিলের ইক্কো পুয়া,
পুনো চুলচুলি মারেবাত্যে বুয়া,
উবোদপুন্দোরি তিনচিদোর্!!!
২৮/০২/২০১৫
নাদঙ্ ছাড়া
জুলি জুলি উধে,
ভুদি ভুদি দুখ্!
মন্ বারেঙ্ ভুরি গেল',
উয়ে উজুকচুক্!
বনা বনা কালাধুমো!
ঢিবেঢিপ্যা বুক্!
পুড়িযার্ ঘরবাড়ী,
উয়ে মনত্ দুখ্!
ঘন' ঘন' কুসাম্বাদ্!
পুড়িযার্ দেজ্!
লড়ালুড়ি ভেইয়ে ভেইয়ে!
হেঝাহেছ্যা বেশ্।
ঈলে ঈলে মানুচজন্!
ভাদে হাবরে হিচ্ছু নেই।
হায়হুরে বাঙাল্ ঘর্!
অদ' পরান্ ঘদট্ নেই!
ছ'লা ছ'লা গোর্ উধে,
গুনুয়ারান্ বেশ্।
ভেইয়ে ভেইয়ে দলামঝা,
অলং আমি শেঝ্!
দিনে দিনে ঘনে এজের্,
ঘঙদা দিবার্ দিন্।
তেইঞ্যাঁ হানির্ যুক্ ফুরেয়ে,
পাজামা পেন্ পিন্।
অদ'গজ' জীংকানি!
কজ'মজ' ন' গুরিচ্!
ফর' ফর' গুরিনেই,
বেঙ্ মরে পা ন' মুরিচ্!
রম'সম' কারবার্!
জাদ' মাধা জাদে খার্!
নাদঙ্ ছাড়া পোড়া হোবাল্!
জুম্মোউনর্ দিন্ গুঙিযার্।।।
১২/০১/২০১৫