ভালা চান্
নাঙ্ তার ভালাচান্, মোবাইলত্ নিত্য শুনে গান্,
রিনি চাইদি থারেয়া।
পেন্নুয়া তার রান্ সং, হধা ন' হদে তুলে গঙ্,
নিত্য মা-বাপ্ ভারেয়্যা।
গান্ শুনে তেহ্ আদ্দাঞ্যাঁ, কাম' নাঙেঁ ঠেঙ্ টাঞ্যাঁ।
তুগুত্ তুগুত্ হায়দি ভাত্।
মুগোত্ তার মুরুব্বী হধা, পিত্থীমিয়েন্ তার আহধ' পাদা।
যেহ্ তেহ্ আর' ন' পান্ মাদ্।
লেগা-পড়াত্ হি এল' মাষ্টরে সেদাক্ পাস্ গত্ত',
পাস্ ন' গরে তেহ্ হি অইয়ে?
হন্ মুবাইল হি ফাংশান্, বেক্ মুই নাঙ্ পাঙ্,
হয়ধি হধানী চেদিয়া।
লেগা-পড়া শিঘিলে, চাগুরি ইক্কে ন' মিলে।
ভালাচান্ হধা।
ভুই-জুমিন বিজি, লেগা-পড়া শিঘি,
মানুচ্ অই যাদন্ নাধা।
এঘরত্তুন্ ও ঘরত্, বেড়ায় তেহ্ জুন্ পহরত্।
নিত্য কানত্ ইয়ার ফোন্।
হধা হয়ধি মিসকলে, নিত্য হধানী জুগোল্যে,
যেক্কে পেয়াঁজ, যেক্কে রোন্।
ঠেঙ' মুড়িত্ পেন্ ঊরি, পিজে দেগা যায় পুনজুরি,
লাদি মাজ্যা বেগ্ বারাত্।
ছিলুম্ তার হাদাক-হাদি, নেই হার'লোই মাদামাদি,
জেপ্ আগন্ পেনর হগরাত্।
পান' লগে জর্দা খায়, ছ'বাই ন' পেলে উবোচ্ থায়,
খারা অইদি দিন্ ঠিয়া।
গব্ শুনি তার আহসায়! পানি তিরাজ্ মুরি য়ায়।
ছমক্ হায়দি আহচিয়া।
নাঙ্ থোইদোন্ আওজে, ওই যিয়েগোই ফাওজে,
দুশ্চান্ কারে দিই।
মা বুয়া হয়দি বাপপুয়ার দুশ্, বাপ্পুয়া হয়দি মনাবুয়ার দুশ্।
মুরিয়োই বেক্কুনে নাক্ দি।।।
(ভালাচানে মোক্ লনার আচট্য বজর পর)