★ জুম্মবী তুই......
জুম্মবী তুই এদক্কি মন সজ অলে....
আইয়া হারা হারাহ্ পুড়ি (পাওরি) ফেলেলে...
হমলে তর উজ্ বোজিবো???
হমলে তর জাত্ চিত্ পুরিবো???
তরে ঠেঙঁঠেঙেঁ টানি নেজেয়ে মাজারাত্,
এব' আগে লো দলা বুদিবুদি!
তর মরা হিজেক্ এব' মিলে ন' যান্,
আবর হেই ফিরি এত্তন্, হুয়োং, ধুধুক্,
টারেং, রিজেঙত্তুন্ আউদি আউদি।
ছবি মারমা, কল্পনা চাঙমার মরা হিজেক্!
এব' হি তর চিদত্ ন' ফুদে???
লংগদু, লোগাং, নান্যারর হানাহুদি....
তর হি ঈদোত্ ন' উদে???
যে জাদে তরে উত্যা লাংদা গুরি,
মা-বাপ ভেইয়ো মুজুঙোত্তুন নিল' ধুরি...
যে জাদে তর হিয়েগান্ হোচ্ পায়,
তর সুখ-দুঘোর হধানি ভাবী ন' চায়....
সে জাত্তোই তুই ললজ পলজ গুলি,
ধাগাধাক্যা বেড়র, আধে আধ ধুরি.....
যারা তরে নহে শাচছান্, নহে দাড়াঁন হাবেয়ন,
করে করে বুগি বুগি সংসারান্ ঘুরেয়ন্,
তারার বেক্ আওচ্ লাদি মারি...
বেক্ সুঘো স্ববনানি নেজর হারি...
ভাবী চেস্ দোলে মুরোত্ পুড়ি।
আইয়া তুই ঘুরি ঘুরি ফিরি ফিরি ;
আঝি যাস্ তারা আধত্ ধুরি।
দ্বি আঙুঁল্যা পিঠতান্ যারা তরে....
দিলাক্ পাচ আঙুঁল গুরি,
জুম্মবী....
আইয়া তারা হধানি ফেলাস্ পুড়ি।
মা-বাবর হদক আওচ্ এল'....
নুয়ো জামে জুম্মোধন্ লোই,
আঝি আঝি পিধে মজালোই,
সাজুঞ্যাঁ মাধান্ সাঙুদোরোত্ এনে আঝিবে।
আর' আঝা এল'......
মাধা ঠিগিনী চুল্ যেদক্কানি আগেহ্,
এ দেজর জাগা পানিত্,
ভুইয়ে জুমে মুড়োমুড়িত্,
নাদিনে পুদিনে....
সেদক্ বজর বাজিবে।।।
২০/১০/২০১৫