কবিতা

★ মা ভাচ্ ★

3 মিনিট পাঠ

আং ত্রিপুরা। (আমি ত্রিপুরা)

ঞ্যাঁ লু। (আমি মারমা)

মুই চাংমা। (আমি চাকমা)

ম' মামাদ' বাঙাল্ নয়,

ন' কং মুই বাঙাল' কধা।

তুয়ো মুই কেনে লিঘি পাং,

"মাতৃভাষা বাংলা"

যে পুজোরান্ মর্ রগে রগে,

নিঝাজর্ লগে, আ শিরায় শিরায়।

যে দুখ্কান্ মর্ অংছ'মারী,

পাবে পাবে গিরায় গিরায়।

সুগে থেম্ ভিলি, কাবর্ মূ ঢাগি,

লিগিবার্ লিগিলুঙ্ অলর্ গুরি।

ভাদে-কাবরে তিতব্বর্ অলুঙ্।

মা ভাচ্ রয়ে মর্ আকুলত্ পুরি।

ম' মার্ বঃনিঝাচ্!

বুক্ শুগুনো আভিলাচ্!

থেবরক্ খে খে মিলেযার্!

মুই ইক্কে বড় বাবু!

"ঐ সব্ বাজে সেন্টিমেন্ট "

পাত্তাদ' মরে ন' পাহর্।

তর্-মর্ আওজর্, পরানর্,

মা ভাচছানি ইঙোরি আরে যার্।।।

০২/০২/২০১৫

কবিতা সংগ্রহে ফিরে যান