কবিতা

[ ফাওন্ এল' ]

3 মিনিট পাঠ

গাজে গাজে নুয়ো ক'রদ্, কুজিপাদা,

নানান্ ফুল্, আম'বোল্।

দগিনত্তুন্ এক্ ঝলগা আহবা এল'।

ননিয়ে ননিয়ে কোগিল' র'য সাম্বাদ্ দিল',

বজর ফিরি ফাওন্ এল'।

জারকাল্ যাং যাং ন' যাং গুরি,

রেত্তো এলে থায় জাবদে ধুরি।

যেন্ থেদ' চায় ঘুরিফিরি।

কাম্ নেই; ত' পথ্ তুই বেহ্ ল'।

বজর ফিরি ফাওন্ এল'।

শিমেগাজত্ মনাহ্ ঝাঁক।

কিজিক্ কাজাক্, কিজিক্ কাজাক্।

শিমে ফুল্লোই তারার এদক্কি আইপাই।

দেগিলে মন্ পরান্ জুরে যায়।

কদ' পেগ' র' শুনিবা, যাদি এজ'।

য়েল্ ঝুবোত্ ক'বুয়া কুরি উধিল'।

বজর ফিরি ফাওন্ এল'।

চিজির্ আধত্ ভাতজরা ফুল্।

বুইয়ারে উড়ের তার ঠিগিনী চুল্।

সাতরাজা ধন্ তার মূয়োর আঝি!

ফাওনো আহবালোই যার মিজি।

দেবায় গল্ল' চোক্ চোক্ কালা!

ও ঘরত্তুন্ মামাহ্ ডাগিল'।

বজর ফিরি ফাওন্ এল'।।।

১৬/০২/২০১৫

কবিতা সংগ্রহে ফিরে যান