জুম্মবী পরানি মর
জুম্মবী পরানি মর,
ঈধোত্ আগেনী তর???
সে ভালক্ বজর আগে ;ঘিলালুদি মোন্, তদেকমারা কিজিং,
বড়থল্, বড় বড় জুম চাবর কধা।
যে বজর দ্বি গিরিয়ে এক্কুই সমারে,
গেলং ধান্ বানেয়েই।।
জুম্মবী পরানি মর,
ঈধোত্ আগেনি তর???
বৈজাখ্যা দেবাকালা, পিবির পিবির বুইয়ারত্!
কালিঝুলি গুরি জুমোত্ ;আড়া কাজানার কধা।
দেবা ঝিমিলানির ছগদগত্ ;তর বুগোত্ বাঞ্যাঁ রাঙাঁ খাদিত্..আভর খেই, ছিদি পড়িদো জুমজগা।।
বৈজাখ্ মাস্যা নুয়ো জুমোত্,
আনুনি কাজেবার ছলাত্ ;বিঝুরো ফুল্ দ্বি কানত্ গুজে রাগেদে,
কেশবীজি, তেল'উধি ছড়া,
দোল্ দেগেধ' তর তদাত্।।
নিঘুচ্ নিঘুচ্ নিয়ালজি গুরি,
অঘ'লক্ ডগরানার তালে তালে,
ধান্ কুজিদে।
ইত্তুক্ ইত্তুক্ আঝানী, ননেইয়া মনানরে,
সুঘোর ভাবনা রেজ্যত্,
ভাজেই নেজেদে।।
বৈজাগর শেজত্ যেন্ কুজি...ধান' পাদানি।
লাগত্ পাং ন' পাং,
চুল্ সুধো বানিবার ;সেন্, কবাকালা তর চুলানি।।
মানজ্যে কন্ রাঙাঁচাঙাঁ!
চিনদেলে লো পুরিবো।
মুয়ান্ চেলে আঝির, হুজির,
এক্কা দুগে দ্বি চোগোত্তুন্,
চোগো পানি ঝুরিব'।।
ইজোরর দোগোন্ বাজত্,
দ্বি আধ্ তুলি।
যক্কে জুমো কিত্তে চেই থেদে ;কুজি কুজি ধান' পাদা নাজানায়,
ত' মনান্ পেলাং বেধ',
কক্কে মাধা খবং উড়ি যায়,
ঠাহার ন' পেদে।।
তোনো তাবা উদুরে যায়,
সাঙু বে লামি ফুঁজি আনচ্,
ছাবারাং আনচ্,
কলা পাদাত্ কবরক্ ধানরভাত্ বাড়ছ্।
তুমবাচ্ ছিদি যায়,
মোনোঘর, ঘোনাঘুনি, কনাকুনি!!!
বেল্যা মাধান্, বেলান্ ;রাঙাঁ চিকচিক্ গুরি।
মোনোঘরত্ বাজিলে।
ও ঘরত্তুন্ কাম্মোবী দাগি ডাগিদাক্।
পুনংচানান্ যক্কে কবাল্ সং উধি,
মাদেবার সান্ গুরি চে থেদ'।
সক্কে বেক্ সমাজ্যায়ুন্ লুঙিঁদাক্।।
জুনপহরত্ যক্কে তুই উজোনি-লামনি,
সুর তুলি শিঙেঁ বেদে।
মোনো এ হুয়োঙ্ ও হুয়োঙ্,
ঘুরিফিরি হেংগ্রং আ শিঙেঁ রয় ভুরি যেদ'।।
আ ন' অলে ধুধুগ' র' লোই মাত্তল্ বানেদে।
গোদা জুম্ চাপ্ কালা মোন্।
মনে অয় র' ছাড়িনেই শুনি থেদাক্ ;ঝাড়' পুক্-জুক্ আর পেক্কুনে।
বিদি গেল্ ভালক্ বজর!
সেই জুমানী অই যিয়ে তারুম্ ঝাড়!
তর-মর নেই দেঘা দেঘি।।
কদক্ আওজ্ গরঙ্ ;তরে লাগত্ পেবার।
ভালক্ বজর, ভালক্ মাস্, ভালক্ দিন্ ধুরি।
জুম্মবী তরে তগাং।
মোন্-মুড়ো, ছড়া-ছড়ি, ঘনা-ঘুনি।
ওজোলেঙ্, সিংগোবা, পিজোর, নুন্যেশীলো কুয়োগাঙ্।।
নাঙেলে নাঙেলে, রাঞ্যাঁয় রাঞ্যাঁয় ;তোগেলুঙ্ তরে অহরান্ অই।
শেষমেশ ভালক্ বজর পরে,
লাগত্ পেলুঙ্, মর পরানর....আওজর ননেইয়া জুম্মবীরে, টাউনত্ কলেজত্ পড়ে।।
ভালা কধা ; জুম্মবী লেঘা শিঘিব'!!
আহম্মক্ অই চে থেলুঙ এম্মেদান্!
বঃনিজাস্ এল'!
ধুমধাম্ গরের পরানান্!!!
ইক্কে তে চামত্ বাচ্যা, কাদাক্কাদি...জেপ্ বলা লাম্বা পেন্ পিনি ;মুজুঙেদি দ্বি জেবত্ দ্বি আধ্ ভরেই,
থাহরে থাহরে মরে চায় রিনি।।
কবাকালা লাম্বা দোল্ চুলানি!
নানাগান্ রঙ্ গুলি,
গত্তনা সং কাবি,
হগরাত্ ধুলিপুজ্যা বেগ্ বারাত্ ;বেজাদর লগে লগে,
যায় গব্ মারি।।
ইক্কে তে অ মুড়ুল্যা ভাচ্ ন' মাদে ;সেনে তা বেবেরে তে "বে" ন' ডাগে।
ঈধোত্ উধিলে ইক্কে তে লাজায়,
যুনিও বিঝু অকতত্, বুড়োবুড়িরে,
জু জু দি ইচ্চে আগে।।
তা বাবে চেদায়, তা ঝিবো...পুন্ সং কামিচ্ পিনি যক্কে আদামত্ এজে।
বেজাদ' ভাচ্ মিজেল্ দিনেই,
কধা কলে,
খুজিয়ে মনে মনে আঝে।।
আল' গরু গেল্, ভুইঁয়ো গেল্,
জুম্মবীর পোইদ্যানে।
লেঘা-পড়া ছাড়া উপায় নেই,
ভবিষ্যতে চলিবং কেনে।
বোইঅনত্তুন্ মোবাইলান্ বেশ্ সদর,
কল্ এজে নিত্য,
জাত্ বেজাত্ ন' ভাহর জুম্মবী,
তা মনত্ ইক্কে নুয়ো নুয়ো কেত্য।।।
========================বি: দ্র:- "জের তম্বা" বিঝু-২০১৩বনযোগী ছড়া কিশোর-কশোরী কল্যানসমিতি। সংকলনে প্রকাশিত,
আংশিক সংশোধিত।।