বিঝু তুই এবে ভিলিনে
গাজে গাজে নানান্ ফুল্ ;নানান্ পেগোগীত্।
দগিনো আহবা ছড়ান্ পিয়ে ;দেবাকালা ইত্তুক্ ইত্তুক্ ঝড় ;ঝিমিলানি জিরেননিয়া।
অ'লেনব' কুয়ো পড়ে ;ঝড় ঠিগেলে জার গরে।
গাবুর্ লগর গুদুখারা ;গাবুরী দাগির ফুলছড়া।
চিগোন্ চিজি আমিজে নাঙ্ ঘিনে ;বিঝু তুই এবে ভিলিনে।।।
নুয়ো নুয়ো ছিলুম্ ;পিজিছড়া, কানবাঝা।
কুদু কুদু বেড়েবার সয়সাগর মন্ আঝা।
আনিবে বিনিভাত্ ঘাত্যে ;এবে পিধে মজালোই।
গাবুরে ফুদেবাক্ রোনবাজি, হাবোই ;ইন্দি উন্দি হুই হোই।।
মিধে জঙঁরার কুম্ মাধাত্ গুরি ;তুই এবে উড়ি উড়ি।
সেনে চিজি নাঙ্ ঘিনে,
বিঝু তুই এবে ভিলিনে।।।
জিদেজিত্যা কোগিল' র' ;চত্তিদগানত্ গ' গ',
তুঙলোপুদি দাগি।
মামা রানের জঙঁরা ;ভুজি যিয়ে চোল্ কারা ;পহঁত্যা ঘুমোত্তুন্ জাগি।
চিজি মনান্ খুজি খুজি ;জুর বাঙুরী পেইনে।
আমিজে তরে নাঙ্ ঘিনে ;বিঝু, তুই এবে ভিলিনে।।।
করদ্ উত্তে লেলমপাদা ;লজা লজা পারাঙাঁ আগা।
চিগোন্ ছড়ান্ উয়ে,
ছাগা উরে ছাগা। ন' মিলন্ মাছ্-হাঙাঁড়া ;বেবে যিয়ে তোনতোগা।
লগে যিয়ন্ সংসমাজ্যা ;তোগেবাক্ কাত্তোল্ ডিঙিঁ,
সেঙেঁতারা ছড়া পাড়ত্।
কুইয়াঙ্ আলু তাত্ আলু ;দুরোর নিবিলি ঝাড়ত্।।
বাজেবাক্ জিদেজিত্যা ;কা পাজনান্ অয়কয় পদ দিনে। এ জায়জুগোল্.....বিঝু তুই এবে ভিলিনে।।।
নুয়ো সাঙুঁ বানেল' বাবা ;ইজোরান্ টুনের দাধা।
পোল্ দের কেদাকতুক্।
রিনি চাহর ফিরি ফিরি ;জগা চাহর উরী উরী,
ফুল্যাঙ্-হাদ্দোঙ্ উজুকচুক্।
চোলুন্ ওয়ালে পত্তন্দোই কিজেনী ;লুজ্জে নাহি ডিঙিঁহিলে ঘাজুনি।
নুয়ো ভার্বারী বদলী ;লিবি পুজি রাগিয়ো।
কিল্লে-পরশু বিঝু এলে ;আজের থেদ' নয় ডিঙিঁবো।
এ জায়জুগোল্ সেনে ;আ নাগুরী তেউচ্যা নাঙ্ ঘিনে ;বিঝু তুই এবে ভিলিনে।।।
বাবা ন' পারের আগ' ধক্ চুলি ;নিরিতিত্যে জীংকানি!
অভাবপান্ লগে সঙ্গি।
বিঝু বাজার ধুরিব' ভিলি ;নীঝি থয় পা রাগেয়ে,
ঘুচ্যা-সুধো এক্ মণ্ তুলি।
ভালকদিন্ ধুরি আগে ;ওজোলেঙ' পধ' ধাগে,
কক্রেবুয়াত্ গুরিনে।
বেগর আওজর ইক্কোদিন্,
বিঝু তুই এবে ভিলিনে।।।
************-----*******