ঠেঙাঁ ভাঙাঁ গীত্
১. জীদু দাগীরে ন' দেঘঙ্ চিক্কো, যিয়ন্ কন কামত্?
গায় গায় গুরি আগচ্চি চিক্কো, মোনো ঘরানত্।
২. তমা দুক্যান মাজন্ অদঙ্, থেদাক্ ঘরানত্।
আঝি রঙেঁ বেড়েবার দাধো, নেইদি কবালত্।
১. কধায় কধায় মাজন্ হলে, গম্ ন' লাগে মর।
সারা জীংকানি লাগত্ পেইয়চ, কদক্ ভাবচ্ পর।
২. বিগিদি গল্লে ন' বুজোচ্ দাধো, আইয়া উদোনত্।
খাদি বিজোননোই বিজোন্ বিজি দোং, বসচি চানানত্।
১. দিন্নো এলে ঘুরি বেড়াঙ্, পাগল্ ভাবদন্।
আখ্যা আখ্যা পাঙ্গে চিক্কো, শুঞ্যঁঙয়ে বো চাদন্।
২. একদিন্ অলে যা পুরিব', ফেলে আদামান,।
মা-বাব' ঘরত্ কেনে কাদেম্, সারা জনমান্।
১. কানে কানে কুইয়ঙগে কধান্, উত্তরদ' ন' দিলে।
তত্তুন্ যুনি কধা পেলে, তুলিদুঙগি মদ্ পিলে।
২. অন্তরেদি ন' কঙঁর দাধো, হত্তে মুয়ানদোই।
কবাল্ ন' পুরোক্ আমন' দুক্যান কালা মিলেলোই।
১. সেদিক্কা গুরি হলে পরান্, জানি শুনিনে।
মাম্রা অদ' দেগেদুঙ্ পরান্, বুক্কো ফারিনে।
এম্বা কেনে পাষান্ অলে, ও পরানবী মর।
আঝা এল' এ জীংকানিত্, বানিম্ তল্লোই ঘর।
২. এক্কা গুরি তোলে চেলুঙ্, রাগ্ ন' জুলিস দা।
বুক্ ফাদিলেও মূ ন' ফাদেঁ, বুজি পারচনি চা।
মা-বাপ যিয়ন্ দুখকামত্, হাক্কে এবাককোই।
তত্তুন্ যুনি চিতপুরি থায়, যাদি বো চাগোই।
১/২. ইচ্চাত্তুন্ ধুরি কধা দিলুঙ্, দ্বি আধ্ ধুরিনে।
গদা জীংকানি কাদে দিম্মোই, ত' করত্ পুরিনে।
এই চাগালাত্ তল্লোই আমি, বানিবং এক্কান্ ঘর।
আঝি রঙেঁ কাদে দিবঙ্, সারা জনমভর।।।
=======================