কবিতা

ও মর নুদিবানী

4 মিনিট পাঠ

ষোলো *বেইয়া ফুলর হাদি বুনি ;

সজমজ্ গুরি বুগোত্ বানী।

আঝং আঝং মূ নুদিবানী।

হেলাঙ্ হিলিঙ্ এ মুড়োমুড়িত্ ;

যেন্ শাওন্ ভাধ' মাস্যা,

জ্বলের বেবে বুগোত্ রানজুনি!!!

বৈজাখ্যা চোখ্ চোখ্ দেবাকালা ;

লাম্বা তার যেন্ চুলানি,

দ্বি তিন্ বের দিনেইও আলাঝালা।

চুলসুধো তাকঠিগিনীত্ ;

বুইয়ারে উড়ের কানজাবা চুল্ ;

চেমনি ন' চেম্??

চেবারও মনে হয়,

দ্বি চোখ্ মর ঝালাপালা!!!

কালা পিনোন্ রাঙাঁ হাদি ;

নয় অজল্ নয়ও বাদি।

রাঙাঁচাঙাঁ পরানবী মর,

ফিরেপাগে রিনি চেলুঙ্,

চোঘো লেজে মুরে মুরে।।।

স্বর্গর বেক্ সুখ্ এব' ;

নরগর বেক্ দুখকোনি ধেব',

আঝি আঝি পরানবী.......যুনি বোই থাচ্ মর কায়কুরে!!!

০১/০৬/২০১৫

( ১১০)কবিতা

# হিংসা পিঝুম্ #

গরর দ' গরর গম্ কাম্ ;

দ্বি এক্ জনে পাদন্ ত' নাঙ্।

আর' কিজু মানুচ্ থান্ ;

সে গমান্ গম্ ন' পাহন্।

দুবো আন্দলে কো ধরন্ ;

নয় নয় নয়.............!!!

নিজে দ' কিজু ন' পারন্ ;

মাঞ্যেঁ গল্লে হিংসে গরন্।

জাগি উধে রেচ্য পিড়ে ;

বান্ সজ্ অয় গিরায় গিরে।

লাজ্-দর্ ভুদি বানি ;

উত্তর-দোগিন্ ন' চিনি।

যুনি নিজর স্বাত্ত থায়,

সেক্কে তে পুরোন অয়-লবয়।।।

কবিতা সংগ্রহে ফিরে যান