ভাবনার রাধামন্-ধনপুদি
মুই হঙর ভিলি কাররে ন' হোচ্ ;
সিধেনর *ঝাপ্পান্ থক্ দি থোচ্।
পিবির পিবির বুইয়ারানি ;
লগে ছত্রং ফুলর তুমবাচ্চানি।
যুনি থায় তর আওচ্ ;
ত' কিয়েত্ গুলি লোচ্।
নানান্ ফুলর তুমবাচঅ রুক্ ধুরি ;
জুরো জুরো বুইয়ারর পিদিত্ চড়ি।
সে বুইয়ারর আগায় আগায় ;
ভাবী লোচ্,
মুই গায় গায়।
জুচ্ জুচ্ গুরি ত' কায় ;
এম্ চ্যা মুই হামাক্কায়।।।
ছত্রং ফুলর তুমবাচ্ পেলে ;
ভাবীলোচ্ মনে মনে তুই...পুড়ি আগচ্ ম' করত্ ;
খারা হঙর ত' চুলানিলোই মুই।
চোগে চোখ্ এক্ রিনি...কন' জোপ্ নেই মূয়েনদি।।।
শিরো পানিয়ে ভিজি গেলে যোক্ ;
রেত্ নীঝি অবারলাক্ ওক্।
বাচ্চে থেবে ঝাপ্ তুলি ;
আল্যাঙ্ মনর দোর খুলি।
যুনি ভাবচ্ মরে রাধামন্ ;
তরে ভাবচ্ যুনি তুই ধনপুদি।।।
ঝাপ্ - বুইয়ার আ পহর ছমবার ডাঙর কানার ঢাগুনি।
নাদি পারে খুলি পারে।
১৯/০৬/২০১৫
ছড়া(১২২)
[ মল্যে ঘর ]
কিলোই খিয়চ্?
মোজো দই।
কুবোত্ খিয়চ্?
পাদা পোই।
আর' কি?
চাম্বা কলা।
বিনিভাত্ ঘাত্তে মিধে দলা।
পেঠ্ ভুচ্যে?
তিগুত্ তিগুত্।
পেদ' আদুরি চিগুত্ চিগুত্।
আর' খেবে?
ন' খেম্ ন' খেম্।
কাট্টোল্ গাজর ছাবাত্ যেম্।
কাট্টোল্ গাজত্ ঘিলালুদি ;
বিঞ্যাঁ পহঁত্যা চোখ্কুন ফুদি।
হিরিঙ্ হিরিঙ্ ধুলোনা ;
মল্যা ঘরত্ বেড়ানা।
~`