কবিতা
মর স্ববনানি (মোর স্বপ্নেরা
মর আঝার (আশা) স্ববনানি উড়ি যায় ;
মাদি পিত্থীমি ঠান্ ন' পায়।
পাগত্ পলে বড় ব' হাবাত্ ;
ধুব্ ধুব্ মেঘ' ছাবাত্।
সেমেততুলো গঙেঁ,
বানাহ্ ভঙেঁ।
মনানত্ নানান্ রঙে ;
রং ফুদি যায়।
স্ববনানি উড়ি যায়,
ধুরি চাং,
ধুরি ন' পায়।।
কন্ দেজর কন্ রাজার ঝি ;
কেনে কিঙোরি গেল' য়াঁজি (হারিয়ে)।
ব্যঙ্গমা-ব্যঙ্গমীর জোব্ নেই ;
ইন্দি রাজ্যপাট ছারিনে,
অঘুর তারুমোত্ রাজ্-রাণী!
ছলঙান্ ছাড়ি,
সপ্পানত্ ঘুরি ;
সিদুও থায় মর স্ববনানি।।
মর স্ববনানিত্ নেইআঝা (আশা) ;
গোড়া আগে নেই আগা।
আগে পিত্থীমিত্।
কন্ জাগা,
কন্ বন্দরত্ আগে গুজি!
নাহি দোলবীর নুদি আঝিত্!
উদো নেই,
উদো নেই.... কুদু যিয়ে কিজেনী!
মর দোল্ স্ববনানি।।।