কবিতা

চিত্তিবী

4 মিনিট পাঠ

বৈজাখ্যা দেবাহালা দিখকোচ ;

মন' হালা ন' দেঘচ।

বারিজের দেবা দর দিখকোচ ;

মর চোঘোপানি ন' দেঘচ।

হধে চাং "চিত্তি" হুধু আগচ???

এ মনত যক্কে গোর উধে ;

মনর দুখকোনি হালামেঘ ওই ফুধে।

ঘুর আঙুঁচ্যার আন্ধার লামে!

ইনজিব পিত্থীমি!

বান ন' মানে ;

হুধু যায় মনানে ;

তান ন' মানে,

অজার পিত্থীমির সাল্লেঙ।

সেনত্তে হং তরে.......চিত্তিবী,

হুধু আগচ।

এ হালা মেঘ তুই হিয়া ন' দেঘচ।

মন্ দুখকোনি বাজ্যাবাড়ি ওই,

মনর আগাজত যক্কে র' ছারে!

ধুমুলুক হেলায় বাঘ' সান!

ন' থায় চিত্তি,

মর পরান!

সাজেইয়া এ মনর সনার লঙ্খা,

জুলিপুড়ি ছারহার!

ধুম ধুম ভাঙীঁ পড়ে!

হধে চাং চিত্তিবী হুধু আগচ?

এই হানফাদাঁ পেরাগ' র' ন':হিয়া শুনচ।

পেরাগ থামেলে,

হালামেঘ ঘনেলে ;

দ্বি চোঘোত বারিজে লামে।

এ মনর হোনাহুনি ঝুপঝাড় ;

মোন-মুড়ো,

বিলপাদার।

পেলে পেলে পানিয়ে পেলাংবায়!

চোঘোপানি ধারা বায়।

ন' ফুরায় চিত্তি ন' ফুরায়।

হধে চাং চিত্তি........এ সায়র চোঘোপানি ন' দেলে ;

এদক দিন হুধু হুধু রলে???

কবিতা সংগ্রহে ফিরে যান