কবিতা

জাগিবার গীত্

3 মিনিট পাঠ

জাগ' জাগ' জুম্মোলক্ জাগ'।

নেই আর ঘুম্ যেবার সময়।

যে ঘুম্ যার তারেও ডাগ',

আর চোখ্ হাদি থেবার নয়।

রাঁদা হুরোর ডাক্ গেল' ফুরেই,

ফুত্যা ফুলোর বাচ্ছানি---

বুয়ারে নেজার উড়েই।

কালা আন্ধার পার অই গেল',

এল' ধহল পহর।

এজ' আমি মরার ঘুমে অলর।

হক্কে আমার ফুদিবাক্ দ্বিবা চোখ্?

দেগিবং চেরোহিত্তা?

আহধে আহধে গোরি এগত্তর,

গুরি ডাগাডাগি ----

এবার সমারে জাগি।

কদ' যুগ্ আগে জাগিলাক্ কদ' জাদে।

কদ'যুগ ধুরি চোখ্ হাদি থেবঙ্ দিনে-রেদে।

দেশ্চানে ডাগের, জাত্তুয়াই ডাগের,

গাবুজ্যে গাবুরী সমাজ্যা সমারী, শুন'---

মা-বোন, বাপ-ভেই।

দেশ্চানে জাত্তুয়াই আগে -----

আমা হিত্যে রিনি চেই।।।

২০/১২/২০১৪

কবিতা সংগ্রহে ফিরে যান