কবিতা

তিদি উধি

4 মিনিট পাঠ

মনত্ বানি নুও রং,

বুগোত্ বানি নুও গং,

তিদিউধি বোজেখ্যে হের-পদনা ধক্।

ছাহবি নেজেই য়েলেমারি পিত্থিমী।

নুও হরদ্ নুও ঢেলাত্ ফুদোদোক্ ফুল্!

দোল্ ওক্ স্বর্গরেজ্য সান্,

"চম্পকনগর" আমা হিল্ চাদিগাং।

তিদিউধি নুও গঙেঁ,

ছিদি পুড়ি ছড়া-গাঙে।

আমি এগোবো রাজা বিজয়গিরি!

মুকপাত্তি বুগোপাদা সেনাপুতি রাধাঁমন্!

জলগাঞ্জা বুনিয়ে এগোবো ধনপুদি।

বুনিবোং রাধাঁমন' হবঙান্।

সেনে পারি নুওগুরি,

বানেই তুলি আমা হিল চাদিগাং।

মোন্-মুড়ো জুমচাপ্,

যিদু ঝুড়োদন্ দুখ্যা মা-বাপ্!

হন্যাঁ দের বুক্ বানি ;

আজু নেই,

নানু নেই গঙাঁদন্ জিংহানী!

তরাদন্ পরানান্ ধারাদীয়োল্ চোঘোপানি!

আমি হি ন' পারি?

সে আদামান্...."ধনপাতা" সান্ ;

নাহি ন' পারি......চম্পকনগর বানেবার,

আমা হিল চাদিগাং।

ঝিলিলানিত্ পেরাগ গুরি,

এজনা,

ঝড়ফুদো ওই ঝুড়ি পুড়ি,

হরানে শুঘেযিয়া মুরিযিয়া ছড়ানিত্।

গাদত্তুন্ নিঘোলি এত্তোক্ মাছ-কাঙাঁড়া।

নুন্যেশীলো কুয়োবো ভুরি উদোক্ পহন্ পানিয়ে।

চান্দোবী আঝোক্ ;

নীলংবী গাদোক্ ;

ম্যেয়েবী,

ছ্যেয়েবী,

রাধাঁমন্-ধনপুদি....।

জাদর বিজগ্,

লেঘা-পড়া উত্তিপুত্তি।

বাজে রাগেই নানাগান্,

তিদিউধো সমাজ্যা-সমারী,

ফিরে আনি "চম্পকনগর" ;

ধুরি রাগে আমা হিল চাদিগাং।

★ধনপাতা - যে জাগানত্ রাধাঁমন্ ধনপুদি দাঘী জন্মেয়ন্ (শুনোহধা)।

কবিতা সংগ্রহে ফিরে যান