কবিতা

সংপোর হোচপানা

1 মিনিট পাঠ

'তরে হোচপাং' বানাহ্ এ হধান্।

ন' ভাবীচ্ তুই বানাহ্ এ মাধান্।

জুবিলুঙ্ ভালক্ বজর।

জিরেন নীয়া এব' জবঙর।

পালেলুঙ্ পেক্ ছ' পালনি,

মনর পিঞ্জুরোত্।।

শিককারি কারি,

আঙুল্ লারি লারি,

জুগেলুঙ্ আদার,

চোগে চোখ্ রাঘেলুঙ্,

কায়কুরে মুজুঙোত্।।

এগাভাবে এগা মনে,

ভালক্ বজর কাদেলুঙ্,

এগা ধ্যানে।

নীঝি রেত্ স্ববনে দেগঙ্,

জুনোপহরলোই সাজিত্ গাধির,

বানাহ্ দ্বিজনে।।

ধুব্ মেখকোই কিয়ে পুঝি,

তারা পহর কিয়েত্ গুলি,

আধে আধ্ ধরাধুরি.....

নাঙেল্ দীঘোলি,

আধি যের সমারে,

হোচপানার গঙাঁরে,

জোপ্ নেই তর-মর,

নেই কোনো কোজুলী।।

ছেম্ ছেম্ কাদাঁ ফোর ফুদিল'।

চেরোপালা রিনি চেই,

বাহ্ কাজাত্ উদিল'।

সংপোর অইয়ে সে হোচপানা,

বুজে তে কেনে উড়ি বেড়ানা।

পালে পুঝি আওচ্ গুরি,

ইক্কে তে যিয়ে উড়ি,

মনর পিঞ্জুরো ছাড়ি।

ভঙেঁর অঝার পিত্থীমিত্।

যুনি কনদিন্ ত' কায়,

উড়ি য়েই গায় গায়,

সুঘো-দুঘো হধা কবার চায়......

"পরানী"...... তারে তুই,

তদা চিবি ন' দিচ্!!!

কবিতা সংগ্রহে ফিরে যান