কবিতা

ঈধোত রাগেচ

1 মিনিট পাঠ

গমে শুনি থাক্ পরানি,

গিরে দি থোচ্ হধানি,

ফাঁদা চিগোন্ কানিলোই।

ভুলি ন' যেচ্ আজার হেলে,

আঝার সুঘো-দুঘোত্ থেলে,

ন' যেচ্ ভুলি ফাওনো আভালোই।

মাঘী ন' আনং কবালত্,

গম্ ফাঝা জীবনত্।

হি গোত্তুঙ্ চিগোন্ বে....

জানি শুনি, যুনি ছাড়ি,

যেবার আগে, আগে ধুরি,

জাহধি দিই যেচ্ বুক্কো চে।

হন্ পাগে হুন্দিত্তুন্,

ঈধোত্ উধি মনত্তুন্,

কু'ছলা, কু'বুদ্ধি নানাগান্।

"ভোক্কাই"... দিম্মি পিজেত্তুন্,

জুমো দজরাহ্ পধত্তুন্,

ঈয়ো দরঅ গুরি রাগেচ্ পরানান্।

হুয়ো গাঙত্ এগামনে,

ভীরুং ভীরুং পরানে,

সাত্ জাগুলুক্ চিদেলোই......

কেজং ন' কেজং কালি পিলা,

নয়দি ধ_হ_ক পিজেদঘীলা,

যেক্কে ভাবচ্ বোই বোই।

মুজুঙোত্ ইদেদলা পুরিলে,

উভোবনত্ ভুলোঙডুবো লুড়িলে,

ন' ডরেচ্ পরানি।

চলানা পুক্ যুনি ভাজা দেয়,

দ্বি চোঘোত্ ধুরিম্মি দ্বি আধে,

রাগ্ ন' জুলিস্ যুনি এজং পিজেন্নি।

জীংহানিয়ান্ উবোলুক্যা হবর পাহছ্,

ন' নিঘিলে মানেয়র চিন্দেবাচ্।

ঘেরেংবাঞ্যাঁ আক্কলান্ ন' পারং ভুলি।

ধগেমগে যুনিও ন' দেঘাচ্,

হবর পাং মনে মনে হোচ্ পাহছ্।

লবে তুই, "ধোই পানি হুলোত্ তুলি"।

কবিতা সংগ্রহে ফিরে যান