কবিতা

হারে হোই হোচপানা

1 মিনিট পাঠ

হারে হোই হোচপানা?

ঘুর আঙুচ্যাত্ বিজিরে বিজিরে

ষোলোবেইয়ে ফুললোই,

জীংহানির সুখ স্ববনর আলাম বুনোনা!

মারিহেম নেইগুরি চুধো চুধো,

ঝুরি ঝুরি বানাহ্ চোলমজা নীঝি থহনা!

সিয়েন' নাঙঁই হোচপানা!

হারে হোই হোচপানা?

লেং-আদুর, ভুল-বেদমা,

নিইয়া নাদংসা ওকনাহ্,

একলিব গুরি সে বুগোত্ লেবেদে থানাহ্!

উদোনিইয়া দজ্যার মুড়োত্তুন্,

উদোহারি ফেনাচাগ্ ওই

বেঠিগিনায় ভাজি যানা!

সিয়েনই অলদে হোচপানা!!!

কবিতা সংগ্রহে ফিরে যান