কবিতা

আড়ন্দি রাজা দেজত জুন্মিলে

1 মিনিট পাঠ

হুদু যেবে পরানি,

এদক্কি সাজর হিজেনি,

ন' সাজিস্ ন' সাজিস্ অব' এ্যবল্।

অদত্তুন্ আঞ্যোঁচ্ বেক্কানি,

ধক্, পাজন্, পুদিপুদি সপ্পানি।

যেন্, পুন্নিমা জুনান্ পুরিগেল্!

খবঙ' জাগাত্ খাদি বানী,

নাকশাফুল্ দ্বিবে পাড়ি আনি,

গুজেলে চুল্ ঝুধোত্ আবেরে।

রাঙাঁ খাদিয়ানদোই বুক্ জ্বলে,

হাদিমাস্যা রানজুনি হি গরে।

সেত্তমান্ জ্বলে তর বুক্ পরান্ বে!

ধেকদীঘোল্ পিজিছড়া হমর সঙ্,

রুবোর টেঙাঁছড়া বাজেই লং।

তুজিম পুরো সপ্পানত্।

স্ববন্ শীলে এক্ লাগার,

পিত্থী পিত্থী এক্ থেবার।

জবে নিত্য মনানত্।

হিরে-মানেক্ মুও আঝি!

বেক্কানি এদক্কি তরে দিল' জাজি জাজি।

গোজেন' ভাণ্ডাল্ ফুরায় সং।

ভাতমজা পারা চুলঝুধো,

ইরিদিলে, ইক্কে পুড়িবাক্ পা ঝড়ফুদো!

আধপাদি লোইয়চ্ হিয়ারঙ্।

বেক্কানি মাগিলে পদে পদে,

গুজিও ললে আধে আধে।

হিত্তে উনো রাগেলে?

এম্বা রুব-যুবন্ হি গুরি,

আগোলে রাগে দিদুঙ্ গায় গুরি,

আড়ন্দি রাজার দেজত্ জুন্মিলে!!!

কবিতা সংগ্রহে ফিরে যান