ভিরেচ রাণীর পিধে হানা
"পেঘ' মধ্যে ভিরেচ্ রাজা,
মাজ' মধ্যে ইজে।
য়েমান' মধ্যে সিংহ রাজা,
কধা মধ্যে মিঝে।
রাণীত্তুন ভালোক ভিলোন ওল পিধে পরানে মাগেত্তে। জুমোত রোইয়ন বিনি ধান। মিধে, চিনি রোইয়ে বাজারত। হুদু নারিহুল, হুদু দাড়বো। সিত্তুন রাণীয়ে পিধেও বানেই ন' জানে। কয়দিন পরানে মাঘি মাঘি থেব'। রাজারে এচ্যে কোম, হেল্যে কোম গুরি কনা ন অর।
ত' বিয়্যে ধেলাত বোই রাজালোই রাণী। ফোর হুততে হুততে রাণীয়ে কল'....
কত্তাবাবু ; এক্কান কধা হো পারিম নি?
: কি? কনাহ্...
: কত্তাবাবু মত্তুন ভারী পিধে পরানে মাগেত্তে।
: ও, আ হেবেদেআই হেবেদেআই। বাচ্ছাক...
এবার বিরেচ রাজায় য়্যেল ক'বুয়ারে ডাগিল। উগুম দিল' মন্ত্রী সোনাত্তালীবোরে হঝা যেবাত্তে। য়্যেল ক' গঙেঁ য়্যেল ক'বুয়া গেল মন্ত্রী ইদু। সোনাত্তালীবো আধত ইক্কো কেরেত। বোই আঘে ইক্কো বাজ' ছুচ্ছুবিত। বাশভুঁই, তলে তলে হুলুল্যা। একঝাকঁ ছত্তাপেক বাজপাদা উল্যাদন। এন অকতত য়্যেল ক'বুয়া লুঙিলগি। ফোবে ফোবে কলঅ,
জুউ জু মন্ত্রীবাবু!
: কত্তাবাবু কুইয়েদে ইক্ষে ভেলে তাইদু যেদে।
আঝার ওক কত্তাবাবুর উগুম।সোনাত্তালীবো এল' রাজা ইদু। রাজা কয়দি, রাণীত্তুন ভেলে পিধে পরানে মাঘের। তুই যাদিমাদি বেক পেক্কুনরে টেম্মাঙত ডাক। মোনো পিদিত চিবিত গাজ। লাম্বা ঠুট বাদি ঠুট, লাম্বা লেজ বাদি লেজ, চিগোন ডাঙঁর বেক পেক্কুনে এলাক টেম্মাঙত্। রাণীরে কিঙিঁরি পিধে হাবেবাক টেম্মাঙ্ গত্তন। ভাত্তোমনাবো কয়দি সান্নে পিধে বেশ সোত। বেলালায়াবো কয়দি বেগত্তুন্ সোত কলাপিধে। আর' একজনে বড়াপিধে কধা ক'লে আরেক জনে কয় বিনিপিধে.....
শেঝমেজ রাণীরে "হগা" পিধে হাবেবাক সিদ্ধান্ত ওল। বিনি চোল্লোই কলা দলাগুরি হোগাপিধে। তদেক্কুনে কলাক' আমি জনে এক সিজে এক সিজে ধান আনি দিবং। উয়ুরিক্কুনে কলাক' আমি এক নিমিজে ধানুন ছুলি দিবং। এনে এনে, পাগানা কলা আনিবাক পুন্দুরি রাঙাঁ জুরবো পেক্কুনে । নারিহুল আনিবাক বাদলুনে। বেক দারড়ো থুবেবাক' হুড়ুল্যেউনে। পেত্তোপাদা আনিবাক' বেলালায়াউনে । চিনি, মিধে আনিবাক' ভাত্তোমনাউনে । পিধে হেবাক মুজুঙেঁ রবিবারে।
বেক্কানি জায়জুগোল ওল। রাজ ঘরত বানাহ্ পেক বানাহ্ পেক। সিংগোবা, চানাহ্, গুধি, পিজোর, ইজোর ঘঅ ঘহ.....
কানজাবা রাঙা ছেরউনে পিধে মলদন, আ পেরাউনে হগা জুগুলাদন। ফুলসুজুনিউনে চুচ্যাঙ্ চুচ্যাঙ্ ঠুটটোই পিধেয়ুন শিক গাধাদন।
রাজার ঘরত হলঅ লবঅ,
পিধে দুবদন।
পিজোরত বুজছন মিলেঝাক,
নাগর মাদদন।
কিয়েয় দেদনদোই ঘ্যে পিলে,
কিয়েয় জ্বালের ওলোনসাল।
পোগোন পুরেলে দেধন পাহত,
পিধে তালকে তাল।
রাণীয়ে হেব' হোগা পিধে,
কেজান অলাক কিজেনি?
চাঘি চেলে হেই ন' পারে,
বেক্কুন অলাক আনুনি!
২৭/০৬/২০১৭